মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ এএম আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ এএম
নিহত এসআই মো. আলতাফ হোসেন। ছবি: এনপিবি নিউজ
expand

ঢাকার সাভারে এক বৃদ্ধ রিকশাচালককে প্রাইভেটকার চাপা দেওয়া ও মারধরের প্রতিবাদ করতে গিয়ে দুর্বৃত্তদের পিটুনিতে মো. আলতাফ হোসেন (৬০) নামের পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে জানিয়ে রোববার মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এসআই মো. আলতাফ হোসেন বড়দেশী এলাকার মো. আলামিনের বাসার ভাড়াটিয়া ছিলেন। একই এলাকায় তার নিজস্ব পাঁচ শতক জমির ওপর টিনশেডের একটি ছোট কারখানা রয়েছে। সেখানে ট্রাউজার ও গেঞ্জি তৈরি করা হতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশী গ্রামের আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক তার রিকশা ঠিক করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে ওই বৃদ্ধ ও রিকশাকে ধাক্কা দেয়। বিষয়টি দেখে কাছেই থাকা পুলিশ সদস্য আলতাফ হোসেন এগিয়ে যান এবং প্রাইভেটকারে থাকা লোকজনের এমন বেপরোয়া আচরণ ও বৃদ্ধকে আঘাত করার প্রতিবাদ জানান।

প্রতিবাদ করার একপর্যায়ে প্রাইভেটকারে থাকা ৪-৫ জন যুবক আলতাফ হোসেনের ওপর চড়াও হয়। পরে তারা আরও লোক ডেকে এনে তাকে বেধড়ক পেটাতে থাকে। তাদের বর্বরোচিত হামলায় তিনি গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় বাবা ও ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক এসআই মো. আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার ছেলে আরিফ চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনা নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম এনপিবি নিউজকে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। মূলত অন্যায়ের প্রতিবাদ করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank