মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে গৃহবধূ আহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ এএম
মিরপুরে দুর্বৃত্তের গুলিতে গৃহবধূ আহত। ছবি: সংগৃহীত
expand

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় দুর্বৃত্তের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূ আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাদবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালে আহত জেসমিন আক্তারের ছেলে মাজিদুল ইসলাম ইয়াসিন জানান, তাদের দারুস সালামের মাদবর বাড়ি মসজিদের পাশে থাকেন। তার বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। শনিবার রাতে তার মা জেসমিন টিনশেড ঘরের জানালার পাশে বসে টিভি দেখছিলেন। ওই সময় জানালার বাইরে থেকে কে বা কারা তাকে গুলি করে। এতে তার মায়ের ডান হাতে একটি গুলি বিদ্ধ হয়।

পরে দ্রুত জেসমিন আক্তারকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কে বা কারা গুলি করেছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, দারুস সালাম এলাকায় গুলিবিদ্ধ ওই নারী বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার ডান হাতের বাহুতে একটি গুলি বিদ্ধ হয়েছে। দারুস সালাম থানা পুলিশ বিষয়টির তদন্ত করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank