শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার ঢাকায় যেসব মার্কেটগুলো বন্ধ থাকে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:০৩ এএম
expand
মঙ্গলবার ঢাকায় যেসব মার্কেটগুলো বন্ধ থাকে

প্রতিদিনের ব্যস্ত জীবনে বাজার করতে বেরিয়ে যদি দেখা যায়, আপনি যেই মার্কেটে গিয়েছেন, সেটি আজ বন্ধ—তাহলে অসুবিধায় পড়া ছাড়া উপায় থাকে না। তাই যেকোনো পরিকল্পনার আগে জেনে রাখা জরুরি, কোন দিন কোন মার্কেট বন্ধ থাকে।

আজ মঙ্গলবার, ২১ অক্টোবর—রাজধানী ঢাকার বেশ কিছু মার্কেট ও এলাকা নিয়মিত সাপ্তাহিক বন্ধের অংশ হিসেবে আজ বন্ধ থাকবে। তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে নিচের তালকাটি দেখে নিন।

বন্ধ থাকা শপিংমল ও মার্কেটসমূহ:বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার,অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিংমল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র‌্যাংগস প্লাজা এবং কারওয়ান বাজার ডিআইটি মার্কেট।

বন্ধ থাকা এলাকা ও অঞ্চলসমূহ: কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মনিপুরীপাড়া, তেজকুনীপাড়া,ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ,জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া

পরামর্শ: আজ যারা কেনাকাটার পরিকল্পনা করেছেন, তারা বিকল্প এলাকার কথা বিবেচনায় রাখুন। দোকান কিংবা মার্কেটে যাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন, তা খোলা আছে কি না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন