সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বৃষ্টি থাকবে কতক্ষণ, জানাল আবহাওয়া অফিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৯:৪৭ এএম আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৯:৪৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানী ঢাকায় মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টি হচ্ছে।

এতে নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষসহ সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী সময়ের জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এ প্রবণতা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank