সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলে বোমা আতঙ্ক: ব্যাগে পাওয়া গেল যেসব জিনিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুর-১০ নম্বর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। তবে এসব ব্যাগে কোনো বিস্ফোরক দ্রব্য নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (০১ আগস্ট) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পুলিশ জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে পড়ে থাকা সন্দেহজনক ব্যাগটির প্রথমে এক্স-রে করা হয়। ভেতরে কৌটার মতো একটি বস্তু দেখা যায়। পরে ব্যাগটি নিরাপদে খোলা হয়। পরীক্ষা করে দেখা যায়, ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

তেজগাঁও থানার ফার্মগেট এলাকায় পরিত্যক্ত বস্তাটিও পরীক্ষা করেছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। বস্তার ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু দেখা যায়নি।

ডিএমপি জানিয়েছে, এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

দুপুর ১২টার দিকে স্টেশন দুটিতে দুটি সন্দেহজনক ব্যাগ পাওয়ার কথা জানায় পুলিশ। সাময়িকভাবে স্টেশন দুটির কার্যক্রম বন্ধ রাখা হয়। মেট্রোরেল এই স্টেশন দুটিতে সে সময় থামেনি। তবে বর্তমানে মেট্রোরেল চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন এমআরটি পুলিশের পরিদর্শক মো. সোহেল চৌধুরী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন