সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অভিযান: রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৩১ জন 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০১:২৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীতে গত একদিনে নিয়মিত অভিযান চালিয়ে মাদকসহ ৪৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময় ডিএমপির বিভিন্ন থানায় নতুন করে ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। এর আগে গতকাল শুক্রবার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৩৪ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৫৩ জন। এবং গোয়েন্দা ৮ জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেন্সিডিল, ৪৯৪.১২ গ্রাম স্বর্ণালংকার, ১ টি মোটরসাইকেল, ১ টি পিকআপ, ১ টি বাস, ৫ টি মোবাইলফোন ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন