শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধরে এক নারী নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) কলেজের পেছনের সীমানা প্রাচীর (লাভ রোড, মন্দির রোড) দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

টিসিবির পণ্য নিতে গিয়ে দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়। তার নাম নাছিমা বেগম। মিরপুর ২ নম্বর জনতা হাউজিংয়ের বাসিন্দা তিনি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধস পড়তে দেখে আমি দৌড়ে যাই। এ সময় দেয়াল চাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। এরমধ্যে মুখ তেঁতলানো ও পা ভেঙে যাওয়া এক নারীকে দেখতে পাই। নাসিমা নামে ওই নারীর মৃত্যু হয়েছে।

নাসিমার প্রতিবেশী তারেক বলেন, নাসিমা আমার পাশের বাসায় থাকেন। তিনি দেয়াল ধসে পড়ে মারা গেছেন।

ডিএমপির মিরপুর জোনের পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন, আমি ঘটনাস্থলে আছি। হতাহতের সংখ্যা পরে জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন