

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ৬ থানায় ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ৩ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, মোহাম্মদপুর থানা ২৮ জন, আদাবর থানা ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৭ জন ও হাতিরঝিল থানা ৪ জন।