

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর ভাটারায় এইচএসসি পরীক্ষার্থীকে বাসায় আটকে রেখে মাদক সেবনের ভিডিও ধারণ এবং ব্ল্যাকমেইল করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বাসাটি থেকে ওই তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন, সাকিব, ওয়াসিদ ও জিল। এরমধ্যে ওয়াসিদ ও সাকিব একে-অপরের বন্ধু এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। এছাড়া জিল এইচএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, রাতে বারান্দা থেকে চিৎকার শুনে ভবনের নিচে থাকা লোকজন আটকে রাখার বিষয়টি টের পান। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে অভিযুক্ত ওয়াসিদের সঙ্গে এইচএসসি পরীক্ষার্থী জিলের পরিচয় হয় এবং সখ্যতা গড়ে ওঠে। এই পরিচয়ের সূত্র ধরে জিল শুক্রবার সকালে ওয়াসিদের সঙ্গে বাসাটিতে আসে। এরপর সেখানে সবাই মাদক সেবন করে। ওই সময় এইচএসসি পরীক্ষার্থী জিলের মাদক সেবনের ভিডিও ধারণ করে তার কাছে ওয়াসিদ ও সাকিব টাকা দাবি করে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকেই আটক করে থানায় নেয়া হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।