শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৪ সালের ২ আগস্ট রাতের বৈঠক নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ২ আগস্ট রাতে ‘এক দফা’ ঘোষণার আগে অনুষ্ঠিত একটি বৈঠকে তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, সমন্বয়ক মাহিন সরকারকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে প্রতিহত করার দায়িত্ব দিয়েছিলেন বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

শুক্রবার (১৭ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমনটি দাবি করেন বিএনপির এ নেতা।

রাশেদ খান পোস্টে লেখেন, ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ‘ওরা যেহেতু জাতির সঙ্গে গাদ্দারি করেছে, তাই তারা শহীদ মিনারে এলে তাদের প্রতিহত করতে হবে।’

তিনি আরও দাবি করেন, দুর্ভাগ্যজনকভাবে মাহিন সরকার সেদিন শহীদ মিনারে উপস্থিত হতে পারেননি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবি জুবায়েরকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ওপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়।

রাশেদ লেখেন, ‘যাতে তারা দুজন এক দফা ঘোষণায় কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করতে না পারে। যদি এমন কোনো চেষ্টা করে, তাহলে সেই প্রক্রিয়া প্রতিহত করার দায়িত্ব পালন করবে এবি জুবায়ের।’

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘এটাই জুলাইয়ের প্রকৃত ইতিহাস। এই ইতিহাস বিকৃত করার কোনো সুযোগ নেই। জুলাই মাসে জুলাইয়ের প্রকৃত সত্য উন্মোচিত হোক।’

সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের এ প্ল্যাটফর্মটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

উল্লেখ্য ২০২৪ সালের ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশ থেকে এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম। সেখানে নাহিদ বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। আর এক মিনিটও এই সরকার ক্ষমতায় থাকবে না। এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup