শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সমুদ্রসৈকতে হঠাৎ টর্নেডো, লণ্ডভণ্ড সুগন্ধা পয়েন্ট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে হঠাৎ আঘাত হেনেছে একটি টর্নেডো। কয়েক মিনিটের এই প্রাকৃতিক দুর্যোগে পর্যটকদের ব্যবহারের জন্য রাখা অর্ধশতাধিক চেয়ার ও ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে টর্নেডোটি সুগন্ধা পয়েন্টে আঘাত হানে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরের দিক থেকে ঘূর্ণায়মান বাতাস ধীরে ধীরে সৈকতের দিকে এগিয়ে এসে কয়েক মুহূর্তের মধ্যেই একটি অংশে আঘাত হানে। পুরো ঘটনাটি প্রায় তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী হলেও এর তীব্রতায় সৈকতে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান জানান, টর্নেডোর আঘাতে পর্যটকদের ব্যবহারের জন্য রাখা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এ ঘটনায় সৈকতের ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়দের ভাষ্য, টর্নেডোটি অল্প সময় স্থায়ী হলেও বাতাসের বেগ ছিল অত্যন্ত প্রবল। এতে সৈকতে থাকা চেয়ার, ছাতা ও অন্যান্য হালকা সামগ্রী উড়ে যেতে দেখা যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পর্যটকেরা ধীরে ধীরে আবার সৈকতে ফিরতে শুরু করেন।

এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত চেয়ার ও ছাতাগুলো সরিয়ে সৈকতের পরিবেশ স্বাভাবিক করতে কাজ করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup