

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাতে এক ক্ষুদেবার্তায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সুলেইমান। তিনি সোহেল রেজা, তানিম রেজা ও বাপ্পি নামেও পরিচিত। তার বয়স ৪৬ বছর। তিনি রাজধানীর মতিঝিল থানার দক্ষিণ কমলাপুর এলাকার বাসিন্দা এবং মৃত সুলতান রেজার ছেলে।
পুলিশের ভাষ্য, বাপ্পি দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সক্রিয় ছিলেন। পাশাপাশি তিনি ওই চক্রের অস্ত্রভাণ্ডার পরিচালনার অন্যতম দায়িত্বে ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
ডিবি জানায়, মতিঝিল থানার চাঁদাবাজির একটি মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড ও তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।