

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি তিন তলা পুরোনো ভবনের একাংশ ধসে পড়েছে। দুর্ঘটনার পর আতঙ্কে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন ভবনের বাসিন্দারা। শুক্রবার (১০ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তবে, এতে হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ধসে পড়ার পর ভবনটি একদিকে হেলে যাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিকট শব্দ হয়। ওই সময় ভবনটি এক দিকে হেলে পড়ে। একই সঙ্গে ভবনটির একপাশ দিয়ে কিছু অংশ ধসে পড়ে।
ভবনটির বাসিন্দারা জানান, ভবনটিতে ১০-এর অধিক পরিবারের বসবাস ছিল। বিকট শব্দে ভবন হেলে পড়ার সময় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে সবাই ভবন থেকে বেরিয়ে নিচে চলে আসেন।
