

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার ধামরাইয়ে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিস জানিয়েছে, ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি ও ধামরাই উপকেন্দ্রের বিভিন্ন ফিডারে রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা থাকবে।
বুধবার (০৮ জুলাই) বিকেলে ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রক্ষণাবেক্ষণ চলাকালে ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি ও ধামরাই উপকেন্দ্রের DH-1A, 3C, 6F, 7G, DH-8H, DH-9I, DH-10J ও 11K ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে—ধানসিঁড়ি, আমিন মডেল টাউন, বরাত সেন্টার, বরাত নগর, ধামরাই থানা এলাকা, হার্ডিঞ্জ স্কুল, ধামরাই সরকারি কলেজ, পাঠানটুলা, কালিয়াগার, উত্তর পাতা, গোয়ারীপাড়া, কমিশনার মোড়, কুমড়াইল, হাসপাতাল এলাকা, ঋষিপাড়া, টেকপাড়া, ইসলামপুর হাসপাতাল রোড, মাদ্রাসা রোড, সুইডিশ মাঠ, তালতলা, ঢুলিভিটা, নতুন দক্ষিণ পাড়া, ছোট চন্দ্রাইল, ছয়বাড়িয়া, খাত্রা, বাসাইল, বাড়ীগাঁও, লাড়ুয়াকুন্ড, কুল্লা, রামকুল্লা, হিরানদী কুল্লা, জয়পুরা, জলশীন, কান্দাপাড়া, গাওয়াইল, বাদে গাওয়াইল, বানেশ্বর, গোপালপুর, শরীফবাগ, কাকরান, তেতুলিয়া, হাজিপুর, স্বর্ণখালী, ইকুরিয়া, ইসলামনগর ও ডেমরান থেকে ভাড়ারিয়া পর্যন্ত বিভিন্ন এলাকা।
এ ছাড়া ধামরাই সদর ইউনিয়নের আওতাধীন এলাকাগুলোতেও এ সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ কর্তৃপক্ষ।
