বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকার অবস্থান কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৯:২৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১৩ নম্বরে। বুধবার (১ জুলাই) সকাল ৮টা ৩৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে লাহোরের দূষণ স্কোর ১৭১ এর অর্থ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর। দিল্লির দূষণ স্কোর ১৫২ এর অর্থ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

ঢাকার স্কোর ৯৩ এর অর্থ এখানকার বাতাস আজও মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Congo DR
Scheduled
01 Jul, 10:00 PM
VS
World Cup