

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা জোরদারের মধ্যেই রাজধানীর মোহাম্মদপুরে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই মমিনুল বলেন, সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল হয়। সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
