শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে ১০তলা ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে রিফা (৮) নামের এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এটি হত্যা নাকি দুর্ঘটনা, তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি।

নিহত রিক্তা কিশোরগঞ্জ জেলার শাহিনের মেয়ে। তার মায়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসাটির ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় রিক্তা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে ধানমন্ডির ১৫/এ সড়কে অবস্থিত ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, বিকেল ৩টা ৪৫ মিনিটে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

​এই ঘটনায় মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup