বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১০:৪০ এএম
অবরোধের ফলে বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ
expand
অবরোধের ফলে বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ

রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্ট শ্রমিকরা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে শ্রমিকদের এই অবস্থানের কারণে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

সড়ক অবরোধের ফলে বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ।

তবে তাৎক্ষণিকভাবে শ্রমিকদের এই আন্দোলনের সুনির্দিষ্ট দাবির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন