বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে দুই বাসের পাল্লা, মাঝে পড়ে যাত্রী নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৮:৫৭ এএম
expand
রাজধানীতে দুই বাসের পাল্লা, মাঝে পড়ে যাত্রী নিহত

রাজধানীর চানখাঁরপুল মোড়ে দুই বাসের পাল্লাপাল্লিতে মাঝখানে পড়ে পিষ্ট হয়ে জয়দেব পাণ্ডে (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুটি বাসই পুলিশ জব্দ করেছে। জয়দেব পাণ্ডে ‘রয়েল ল্যাবরেটরিজ’ নামে একটি হারবাল ওষুধ কোম্পানির পরিবেশক ছিলেন।

মৌমিতা বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শী মুসা গাজী জানান, তিনি বাসটির গেটের কাছেই দাঁড়িয়েছিলেন। বাম পাশে আরেকটি যাত্রীবাহী বাস যাচ্ছিল, সেটিও মৌমিতা পরিবহন। সামনে ছিল আরেকটি বাস। তিনটি বাসই বকশীবাজার থেকে পাল্লা দেয়। পেছনের মৌমিতা বাসটি বারবার সামনের বাসের পাশ কাটানোর চেষ্টা করে। চানখাঁরপুলে ট্রাফিক সিগন্যালে বাম পাশের মৌমিতা বাসটি থামে, এর এক হাত পেছনে মৌমিতার আরেকটি বাস দাঁড়ায়। তখন এই বাসে একজন যাত্রী ওঠার সময় চালক টান দিলে বাম বাসের বাসটিও চলা শুরু করে। তখন দুই বাসের মাঝখানে চাপা পড়েন ওই ব্যক্তি। বাম পাশের গাড়িটি চলে যাওয়ার পর বাসের গেট থেকে ওই ব্যক্তি রাস্তায় পড়ে যান।

মুসা গাজী বলেন, আহত ব্যক্তিকে কেউ ধরছিল না। তখন আমি বাস থেকে নেমে তাঁকে একটি ভ্যানে ওঠাই। ভ্যানে তোলার পরই তিনি নিস্তেজ হয়ে যান। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মৌমিতা পরিবহনের দুটি বাসই জব্দ করা হয়েছে। একটির চালককে আটক করা হয়েছে। অপর বাসটির চালক পালিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন