শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর যেসব মোড়ে সক্রিয় রয়েছে এআই ট্রাফিক ক্যামেরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে সব সরকারকেই হিমশিম খেতে হয়েছে। নানা ফর্মুলা প্রয়োগ করেও সফলতা মেলেনি। তবে বর্তমান সরকার ট্রাফিকে শৃঙ্খলা মানাতে নিয়েছেন নতুন পদক্ষেপ।

ঢাকার রাস্তার ট্রাফিক আইন মানাতে প্রযুক্তির ওপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ। রাজধানীর ১৭টি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে আধুনিক এআই ক্যামেরায়। এ ক্যামেরার আওতায় স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধ শনাক্ত করে নিয়মিত শাস্তি দেওয়া হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর শাহবাগ–ইন্টারকন্টিনেন্টাল মোড়, হাইকোর্ট ক্রসিং, কদম ফোয়ারা, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ মোড়, পুলিশ ভবন এলাকা, পুরাতন রমনা থানা মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, ফার্মগেট, রামপুরা ট্রাফিক বক্স, মিরপুর রোডের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এলাকা, গাবতলী, শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, এয়ারপোর্ট রোড করিডরের বিভিন্ন পয়েন্টে এই ক্যামেরা স্থাপন করা হয়েছে।।

ধীরে ধীরে রাজধানীর সব সিগন্যাল পয়েন্ট এআই ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার বলেন, এআই বেসড ক্যামেরা দিয়ে যে সুবিধাটা হচ্ছে যে আগে যখন ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিকের লোকজন যখন একটা গাড়িকে সিগন্যাল দিতো তখন মানতে চাইতো না। অনেক সময় গাড়িটাকে আটকানোর পরে দেখা যেতো যে ওই গাড়ির মালিক হয়তো সিনিয়র কোনো কর্মকর্তা। কিন্তু মেশিন তো পুরো ইমপার্শিয়াল। সে মামাকেও চেনে না, খালাকেও চেনে না, মন্ত্রী-মিনিস্টার কাউকেও চেনে না। সে চেনে অপরাধটা।

প্রযুক্তিনির্ভর নজরদারি কতটা কার্যকর হবে, সেটি সময় বলে দেবে। তবে আপাতত রাজধানীর সড়কে এআই ক্যামেরা আনছে নতুন শৃঙ্খলার স্বস্তি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন