শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রানা প্লাজা ট্র্যাজেডির নিহতদের স্মরণে বিজিএমইএ’র দোয়া মাহফিল

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম
রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল
expand
রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল

রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উত্তরাস্থ বিজিএমইএ দপ্তরে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের আরোগ্য লাভ কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলের শুরুতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, রানা প্লাজা ট্র্যাজেডি কেবল একটি দুর্ঘটনা ছিল না; এটি ছিল আমাদের সামগ্রিক পোশাক শিল্পের জন্য একটি ‘ওয়েক-আপ কল’। বিগত এক যুগে বাংলাদেশের পোশাক শিল্পে যে আমূল পরিবর্তন এসেছে, তা আজ সারা বিশ্বের কাছে একটি বিস্ময় ও রোল মডেল। আমরা এখন বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং পরিবেশবান্ধব পোশাক শিল্পের দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই রূপান্তরের কারিগর আমাদের শ্রমিক, উদ্যোক্তা এবং আমাদের আন্তর্জাতিক ও দেশী অংশীজনরা।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, রানা প্লাজা ঘটনায় ক্ষতিগ্রস্ত কোন শ্রমিক বা তার একান্ত পরিবারের কেউ থাকলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রানা প্লাজা নিয়ে যেন কেউ কোন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে বিজিএমইএ সে বিষয়ে সজাগ থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, পরিচালক ফয়সাল সামাদ এবং বিভিন্ন কমিটির চেয়ারম্যানগন।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিএমইএ এর ১ম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মোঃ হাসিব উদ্দিন, পরিচালক নাফিস- উদ- দৌলা, পরিচালক সুমাইয়া ইসলাম, পরিচালক ফাহিমা আক্তার, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, পরিচালক রুমানা রশীদ, পরিচালক মোহাম্মদ সোহেল,পরিচালক সামিহা আজিম, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানগন এবং সাধারণ সদস্যগন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন