

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইউনিটের এসআই পরিচয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী চক্রের সদস্য রিপন মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
এর আগে গতকাল বুধবার আশুলিয়া থানাধীন নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ের একটি বাসা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রিপন মিয়া নেত্রকোনার পূর্বধলা এলাকার চান মিয়ার ছেলে।
সিআইডি জানায়, একজন ভুক্তভোগী রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তার ব্যবহৃত একটি আইফোন ১৫ মডেলের মোবাইল ফোন হারিয়ে ফেলেন। পরবর্তীতে মোবাইল ফোন উদ্ধারের জন্য তিনি সাইবার ক্রাইম হেল্পলাইন নামের একটি ভুয়া ফেসবুক আইডির সাথে যোগাযোগ করেন। উক্ত আইডি থেকে তাকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেয়, সেখানে যোগাযোগ করলে প্রতারক নিজেকে সিআইডির সাইবার ইউনিটের এসআই ইকবাল হোসেন পরিচয় দিয়ে মোবাইল উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখায়।
এরপর, এক পর্যায়ে প্রতারক মোবাইল উদ্ধার বাবদ ভিকটিমের নিকট থেকে ৫ হাজার টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে সিআইডি জানায়, প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন