বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হার্ডওয়্যার দোকান থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম
হার্ডওয়্যারের দোকান থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ আটক ৬
expand
হার্ডওয়্যারের দোকান থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ আটক ৬

রাজধানীতে বায়তুল মোকাররম এলাকায় অস্থায়ী হার্ডওয়্যারের দোকান থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিলেকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিএমপির মতিঝিল বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে অবৈধ সুইচ গিয়ার ৩৫টি, বিভিন্ন ধরনের চাকু ১৩ টি, চাইনিজ কুড়াল ৩টি, চাইনিজ হাতুড়ি ৩টি, শক গান ৫টি ও পাঞ্জা ৫টি উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া সকলে দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার কথা স্বীকার করেছে।

আসামীদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন বলেও জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন