

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এসময় তিনি সার্বিক পরিবেশ, প্রাণীদের অবস্থা এবং দর্শনার্থীসেবার মান সরেজমিনে পর্যালোচনা করেছেন।
শুক্রবার (২৭ মার্চ) জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি চিড়িয়াখানার সার্বিক পরিবেশ, প্রাণীদের স্বাস্থ্য ও পরিচর্যা এবং দর্শনার্থীদের জন্য প্রদত্ত বিভিন্ন সেবা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি চিড়িয়াখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
এছাড়া প্রতিমন্ত্রী সাধারণ দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন। দর্শনার্থীদের অভিজ্ঞতার ভিত্তিতে সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শন শেষে চিড়িয়াখানার পরিবেশ উন্নয়ন, প্রাণীদের সুষ্ঠু পরিচর্যা এবং দর্শনার্থীদের জন্য আরও আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী।
মন্তব্য করুন
