শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ দিন পর খুলছে ওয়াসার পানির এটিএম বুথ

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১০:২৮ এএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

ঈদুল ফিতর ঘিরে ৩ দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে পানির বুথের সেবা চালু করেছে ঢাকা ওয়াসা। সোমবার (২২ মার্চ) ঢাকা ওয়াসার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়ছে।

ওয়াসা কর্তৃপক্ষ জানায়, সোমবার (২৩ মার্চ) থেকে ওয়াটার এটিএম বুথগুলো পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনরায় চালু থাকবে এবং গ্রাহকগণ পূর্বের ন্যায় পানি সংগ্রহ করতে পারবেন।

এর আগে ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম বুথে কর্মরত অপারেটরদের ছুটি বিবেচনায় আগামী ২০ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত (মোট ৩ দিন) ঢাকা ওয়াসার আওতাধীন সব ওয়াটার এটিএম বুথের সমস্ত কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup