শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম
‘মানবাধিকার সুরক্ষায় নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
expand
‘মানবাধিকার সুরক্ষায় নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি (বিসিআরএস) এর উদ্যোগে ‘মানবাধিকার সুরক্ষায় নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ-এর কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ও শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ স্ট্রাট এর ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির সাবেক ভিসি, প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ তোশারফ আলী, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান, সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে নাগরিক সমাজকে আরও সক্রিয় হতে হবে।

আলোচনা শেষে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি (বিসিআরএস)-এর আইন বিষয়ক পরিচালক দিদারুল আলমের মায়ের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পরে উপস্থিত অতিথি ও সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশাজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন শক্তিশালীকরণ এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Qatar
34'
2 - 0
16' Cyle Larin
29' Jonathan David
World Cup