বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তাদের উপস্থিতি তদারকিতে হঠাৎ হাজির জনপ্রশাসন প্রতিমন্ত্রী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম
সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে কর্মকর্তাদের সাথে  জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী
expand
সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে কর্মকর্তাদের সাথে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

সরকারি নির্দেশনা অনু্যায়ী সকাল ৯টায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি তদারকি করতে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় কোন রকম প্রটোকল ছাড়াই আকস্মিক সফর করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।

বুধবার (১১ মার্চ) সকাল ৯টায় সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে তিনি এ আকস্মিক পরিদর্শন করেছেন।

পরিদর্শনের সময় দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসার, সিংগাইর, মানিকগঞ্জসহ অন্যান্য দপ্তরের প্রায় সকল কর্মকর্তা- কর্মচারী তাদের নিজ নিজ দপ্তরে যথাসময়ে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রীর সংক্ষিপ্ত মতবিনিময়ে এলাকার সমস্যা, সম্ভাবনা ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কর্মসূচী বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তাবৃন্দ জানান, সৌহার্দ্যপূর্ণ টিম স্পিরিট নিয়ে তাঁরা কাজ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন