

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে রাজধানীতে যানচলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলে জানিয়েছে।
বুধবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তালেবুর রহমান বলেন, ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তি জাতীয় সংসদ ভবনে গমনাগমন করবেন। অধিবেশন চলাকালীন উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করবে। এর ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ১২ মার্চ ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে।
ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কসমূহ
ইন্দিরা রোড-বেগম রোকেয়া সরণি-ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখী যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে।
মানিক মিয়া অ্যাভিনিউ-বেগম রোকেয়া সরণি-মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।
তিনি বলেন, উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণ দিকে একমুখি যানবাহন চলাচল করবে। সব ধরনের যানবাহন চালকদের আগামীকাল সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
মন্তব্য করুন
