বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:১৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বায়ুদূষণ বর্তমান সময়ে একটি চরম উদ্বেগজনক বিষয়। বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষ ১০-এর মধ্যে থাকে রাজধানী ঢাকা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্বের ১১৮টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে তৃতীয় স্থানে রয়েছে।

সকাল ৮টা ১২ মিনিটে ১৯৫ স্কোর নিয়ে তালিকার তিন নম্বরে ছিল ঢাকার অবস্থান। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও নেপালের কাঠমান্ডু যথাক্রমে ২১৩, ২০২ ও ১৯২ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

একিউআই সূচক মূলত পাঁচ ধরনের দূষকের ওপর নির্ভরশীল। এগুলো হলো—অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) এবং ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। সাধারণত শীতকালে ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে চলে যায়, আর বর্ষাকালে তা কিছুটা উন্নত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মোট বায়ুদূষণের প্রায় ৩৫ শতাংশই প্রতিবেশী দেশগুলো থেকে আসে, যা ‘আন্তঃদেশীয় দূষণ’ নামে পরিচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন