বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রি বন্ধ, জিম্মি যাত্রীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৫:০৩ পিএম
বাস কাউন্টার।
expand
বাস কাউন্টার।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট দেখা দিতে পারে, এমন শঙ্কায় ঢাকার রাজধানীর বহু বাস কাউন্টারে আগাম টিকিট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর একাধিক বাস কাউন্টারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, কিছু কাউন্টারে টিকিট বিক্রি হলেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। তবে অনলাইনে আগাম ট্রেনের টিকিট বিক্রি স্বাভাবিক আছে।

হাঁকডাক দিয়ে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের কিছু কাউন্টারে চলছে চতুর্থ দিনের মতো ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় বেশিরভাগ বাস কাউন্টারই বন্ধ রেখেছে আগাম টিকিট বিক্রি।

কাউন্টারে আসা যাত্রীরা অভিযোগ করে বলছেন, কিছু কাউন্টারে টিকিট বিক্রি হলেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। এছাড়া অনেক ক্ষেত্রে অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে না।

যাত্রীদের এসব অভিযোগ অস্বীকার করছে বাস কর্তৃপক্ষ বলছে, সরকার নির্ধারিত দামেই রাখা হচ্ছে টিকিটের দাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন