শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সূত্রাপুরে টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াত কর্মী আটক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা-৬ আসনে রাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামীর এক কর্মীকে হাতেনাতে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে দু’দিনের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামীর এক কর্মীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম হাবিবুর রহমান (৬৩)। তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়েছে। প্রতি খামে ৫০০ টাকা করে মোট ৬০০০ টাকা ছিল।

পরে লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে দুদিনের কারাদণ্ড দেন। সেইসঙ্গে জব্দ করা অর্থ বাজেয়াপ্ত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Croatia VS Ghana
Scheduled
28 Jun, 03:00 AM
VS
World Cup