মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেই পাওয়া যাবে ৫ লাখ টাকা, যেসব শর্ত মানতে হবে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১১:০৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বর্ণপ্রথা ও সামাজিক বৈষম্য কমাতে আন্তঃজাতীয় (ভিন্নজাতীয়) বিয়েকে উৎসাহিত করতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ভারত সরকার।

সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ‘আম্বেদকর সোশ্যাল ইন্টিগ্রেশন স্কিম’-এর আওতায় যোগ্য দম্পতিদের সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হচ্ছে।

এর আগে এ প্রকল্পে অনুদানের পরিমাণ ছিল আড়াই লাখ টাকা। পরে তা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়। অনুদানের একটি অংশ নবদম্পতির যৌথ ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। বাকি অর্থ ফিক্সড ডিপোজিট (এফডিআর) হিসেবে সংরক্ষণ করা হয়।

তবে এই সুবিধা পেতে আবেদনকারীদের কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে অন্যতম হলো—স্বামী বা স্ত্রীর একজনকে সরকার স্বীকৃত তফসিলি বা অনগ্রসর সম্প্রদায়ের সদস্য হতে হবে এবং অপরজনকে হতে হবে সাধারণ বা অ-সংরক্ষিত শ্রেণির।

এ ছাড়া শুধু সামাজিক বা ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করলেই হবে না। বিয়েটি অবশ্যই হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫ অথবা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আইনিভাবে নিবন্ধিত হতে হবে।

সরকার জানিয়েছে, এ আর্থিক সহায়তা শুধুমাত্র প্রথম বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ স্বামী-স্ত্রী উভয়েরই এটি প্রথম বিয়ে হতে হবে।

এ ছাড়া বিয়ের এক বছরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

ভারত সরকারের ভাষ্য, আন্তঃজাতীয় বিয়েকে উৎসাহিত করে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং বর্ণভিত্তিক বৈষম্য কমানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন