শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৯:৪২ পিএম
স্বর্ণের গয়না ।। ছবি: সংগৃহীত
expand
স্বর্ণের গয়না ।। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বড় পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের মে মাসের কর্মসংস্থান প্রতিবেদনে প্রত্যাশার চেয়ে ভালো উন্নতি দেখানো হলে বিনিয়োগকারীরা স্বর্ণে আগ্রহ হারিয়েছেন। এ প্রতিবেদন প্রকাশের পর মার্কিন ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখার সম্ভাবনা বাড়ায়, যা স্বর্ণের জন্য নেতিবাচক প্রভাব ফেলে।

শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪,৩৬৫.৯৩ ডলার। চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৩.৮% কমেছে। আগস্ট ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারসের দামও ২.৫% কমে ৪,৩৯০.৭০ ডলার দাঁড়িয়েছে।

মার্কিন শ্রম বিভাগের (বিএলএস) প্রতিবেদনে দেখা গেছে, মে মাসে নন-ফার্ম পেরোল বা কৃষিখাত-বহির্ভূত কর্মসংস্থান ১ লাখ ৭২ হাজার বৃদ্ধি পেয়েছে। এর আগে এপ্রিল মাসের সংখ্যা সংশোধন করে ১ লাখ ৭৯ হাজার করা হয়।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন