

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাত কার্যদিবস পরে পুঁজিবাজারের লেনদেন ছাড়ালো ৯০০ কোটি টাকার অঙ্ক। আজ মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধি হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকেও বেড়েছে। একইসঙ্গে ঢাকার এই পুঁজিবাজারে দিনের ব্যবধানে লেনদেনের পরিমাণও ১০০ কোটি বেশি বেড়েছে। সার্বিক লেনদেন ৭ কার্যদিবস পর ৯০০ কোটির ঘরে পৌঁছেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার সকাল ১০টায় লেনদেন শুরু হয় অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির মধ্য দিয়ে। এই দরবৃদ্ধি দিনভর অব্যাহত থাকে। দিনশেষে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দর বেড়েছে ২১৫টির, বিপরীতে ১০৮টির দর কমেছে। আর ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধি হওয়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৭ পয়েন্টে উঠেছে। এছাড়া শরিয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে মোট ৯২৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (সোমবার) লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৫৩ লাখ টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩১ পয়েন্টে নেমেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১১৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৮টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩০ লাখ টাকার সিকিউরিটিজ। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৪ কোটি ১৫ লাখ টাকা।
মন্তব্য করুন