বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৫:৩১ পিএম আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম
লোগো।
expand
লোগো।

বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপ অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৩ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০০১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে। বাকী ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

এতে বলা হয়, ফান্ডের সম্পদ ব্যবস্থাপক লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Colombia VS Congo DR
Scheduled
24 Jun, 08:00 AM
VS
World Cup