

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়ালস খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ সম্প্রতি রাজধানীর ডিএসই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪৫০-এরও বেশি পরিবেশক অংশ নেন।
সম্মেলনে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় জাতীয় ও জোনাল পর্যায়ের সেরা পরিবেশকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে এনপলি পাইপ অ্যান্ড ফিটিংস, ডোর অ্যান্ড শিট, ওয়াটার ট্যাংক, বাথরুম ফিটিংস এবং হাউজহোল্ড বিভাগের পরিবেশকদের সঙ্গে চলমান ব্যবসায়িক কার্যক্রম, বাজার সম্প্রসারণের কৌশল, নতুন পণ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া পরিবেশক, রিটেইলার ও মিস্ত্রিদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ব্যবসায়িক সহায়তায় নেওয়া বিভিন্ন নতুন উদ্যোগও সম্মেলনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে এনপলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, পাইপ গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) লোকমান হাকিম, ডোর গ্রুপের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম, ট্যাংক ও হাউজহোল্ড গ্রুপের সিওও মো. আফজাল হোসেন, বিক্রয় বিভাগের প্রধান শেখর কুমার সাহা, রাজিব কুমার বনিক ও পিজুস মণ্ডল এবং হেড অব মার্কেটিং রকিব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সেরা পরিবেশকদের হাতে সম্মাননা তুলে দিয়ে এনপলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ বলেন, ‘পরিবেশকরাই এনপলি গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। গ্রাহকসেবার মান আরও উন্নত করা, ব্যবসার পরিধি সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্বকে আরও শক্তিশালী করার মাধ্যমে এনপলি আগামী দিনে দেশের নির্মাণসামগ্রী শিল্পে আরও বড় ভূমিকা রাখতে চায়।’
তিনি আরও বলেন, দেশের মানুষের কাছে আন্তর্জাতিক মানসম্পন্ন নির্মাণসামগ্রী সহজলভ্য করতে এনপলি ধারাবাহিকভাবে নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং পণ্যের গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, গুণগত মানসম্পন্ন নির্মাণসামগ্রী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এনপলি গ্রুপ বর্তমানে পিভিসি পাইপ, ডোর, ওয়াটার ট্যাংক এবং হাউজহোল্ড পণ্যের বাজারে দেশের অন্যতম আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।