

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা সংলগ্ন সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে মহা আড়ম্বরে অনুষ্ঠিত হলো সুপার ষ্টার গ্রুপের বার্ষিক বিজনেস কনফারেন্স ২০২৬।
দেশজুড়ে ছড়িয়ে থাকা সেলস টিমের সদস্যদের কাজের প্রতি আরও অনুপ্রাণিত ও উৎসাহিত করতে এই সুবিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হেড অফিসের কর্মকর্তা ও সারা দেশ থেকে আগত বিক্রয় প্রতিনিধি মিলিয়ে প্রায় ২, ০০০ কর্মী এই সম্মেলনে অংশ নেন।
এর আগে ২২ জুলাই সারা দেশ থেকে আগত সেলস টিমের সদস্যরা সুপার ষ্টার গ্রুপের প্রধান কার্যালয় ‘এসএসজি সেন্টার’-এ আগমন করেন। প্রধান কার্যালয়ে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তারা অফিস পরিদর্শন করেন।
পরদিন অর্থাৎ ২৩ জুলাই সকালে সবাই একত্রিত হন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে। দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার ষ্টার গ্রুপের চেয়ারম্যান মো: জালাল উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মো: মহিউদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) শেখ সাদি আবদুল মজিদ ও মো: মাহবুবুর রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর তোফায়েল আহমেদ, বিজনেস হেডগণ, সেলস ডিরেক্টরবৃন্দ এবং মার্কেটিং বিভাগের ডিজিএম-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তাঁদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত রূপ নেয়।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেলস টিমের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও বিগত বছরের অর্জনের প্রশংসা করেন এবং আগামী দিনে নতুন উদ্যমে কাজ করার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ব্যবসায়িক আলোচনার পাশাপাশি দিনটি পূর্ণ ছিল আনন্দ ও বিনোদনে। শাওন মজুমদারের নিখুঁত ও আকর্ষণীয় সঞ্চালনায় পুরো আয়োজনজুড়ে ছিল নাচ, গান ও র্যাফেল ড্র-এর মতো নানামুখী আয়োজন। অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর মাতিয়ে তোলা মিউজিক্যাল পারফর্ম্যান্স, যা উপস্থিত সবাইকে এক অনন্য আনন্দে ভাসিয়ে দেয়।
দিনব্যাপী নানা আনন্দ-উৎসব, অনুপ্রেরণাদায়ক বার্তা এবং সুস্বাদু খাবারের আয়োজনের পর সেলস টিমের সকল সদস্যরা নতুন উদ্যম, আত্মবিশ্বাস ও মুখের হাসি নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। এই কনফারেন্সের মাধ্যমে সুপার ষ্টার গ্রুপ তাদের ভবিষ্যৎ পথচলাকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করে।