

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বসুন্ধরায় থেকে আপনার খেতে ইচ্ছে করতে পারেই গুলশানের সেই বিখ্যাত কাবাব। দূরত্ব বেশি হওয়ায় এতদিন যা রীতিমতো অসম্ভব! তবে এবার এই অসম্ভবকে সম্ভব করতে নতুন ফিচার চালু করলো দেশের শীর্ষস্থানীয় অন-ডিমান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও।
ব্যবহারকারীদের খাবারের খাবারের এক্সপেরিয়েন্সকে আরও সহজ করতে প্রতিষ্ঠানটি চালু করেছে একটি নতুন ফিচার ‘Far Away Favorites’। এর মাধ্যমে এখন থেকে পুরো ঢাকা শহরের ফুড লাভাররা তাদের নিয়মিত ডেলিভারি এলাকার বাইরে অবস্থিত দূরবর্তী রেস্টুরেন্ট থেকেও পছন্দের খাবার অর্ডার করতে পারবেন।
এই দারুণ ফিচারটি দূরত্বের প্রচলিত বাধা দূর করে গ্রাহকদের শহরের যেকোনো প্রান্তের জনপ্রিয় সব খাবারের স্বাদ নেওয়ার সুযোগ করে দিচ্ছে; একই সাথে দূরবর্তী পার্টনার রেস্টুরেন্টগুলোর জন্যও তৈরি করছে আয়ের এক বিশাল সম্ভাবনা।
এই নতুন ফিচারটি পাঠাও-এর পার্টনার রেস্টুরেন্টগুলোর জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করে তাদের ব্যবসা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত ডেলিভারি সীমা পেরিয়ে যাওয়ার সুবিধা থাকায়, রেস্টুরেন্টগুলো এখন খুব সহজেই সম্পূর্ণ নতুন এলাকার কাস্টমারদের কাছে পৌঁছাতে পারবে।
ইউজারদের জন্য এই সেবাটি ব্যবহার করা অত্যন্ত সহজ। পাঠাও ফুড অ্যাপের ভেতরেই অংশ নেওয়া রেস্টুরেন্টগুলোর নামের পাশে ‘Extra Mile Delivery’ লেবেলটি স্পষ্টভাবে দেখা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিয়মিত ডেলিভারি সীমার বাইরের রেস্টুরেন্টগুলো শনাক্ত করে অর্ডার করতে পারবেন এবং পাঠাও ফুডের একই সহজ ও নির্ভরযোগ্য অর্ডারিং অভিজ্ঞতা উপভোগ করবেন। ।
দূরত্ব, রাইডারের চাহিদা এবং রেস্টুরেন্টের অবস্থানের ওপর ভিত্তি করে এই অর্ডারগুলোর ডেলিভারি সময় ও ফি কিছুটা পরিবর্তিত হতে পারে। তবে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে, অর্ডার কনফার্ম করার আগেই অ্যাপ স্ক্রিনে আনুমানিক ডেলিভারি সময় এবং চূড়ান্ত ডেলিভারি ফি ইউজারদের স্পষ্টভাবে দেখিয়ে দেওয়া হবে।
এই উদ্যোগটি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন গ্রাহকদের সামনে খাবারের আরও বেশি অপশন তুলে ধরছে, অন্যদিকে পার্টনার রেস্টুরেন্টগুলোর কাস্টমার রিচ বাড়াতে সাহায্য করছে, যা ফুড ডেলিভারির এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করার ক্ষেত্রে পাঠাও ফুড-এর চলমান প্রতিশ্রুতিরই একটি প্রতিফলন। ডেলিভারির পরিধি বাড়ানোর মাধ্যমে প্ল্যাটফর্মটি গ্রাহক এবং ব্যবসায়ী উভয় পক্ষের জন্যই দারুণ ভ্যালু তৈরি করছে।
এই ফিচারের আওতায় অর্ডারের ক্ষেত্রে ইউজাররা সম্পূর্ণ নিরাপদ ডিজিটাল প্রি-পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। একটি নির্বিঘ্ন অভিজ্ঞতার জন্য এই ফিচারে ‘পাঠাও পে’ (Pathao Pay)-কে অগ্রাধিকার দেওয়া হয়েছে; তবে গ্রাহকেরা চাইলে অ্যাপে থাকা অন্যান্য ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করেও সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন।
এছাড়া, কোনো কারণে ডেলিভারির আগেই অর্ডার বাতিল হয়ে গেলে পাঠাও-এর স্ট্যান্ডার্ড পলিসি অনুযায়ী গ্রাহকেরা টাকা ফেরত পেয়ে যাবেন।
আজই পাঠাও ফুড অ্যাপে ‘Far Away Favorites’ থেকে আপনার পছন্দের রেস্টুরেন্ট খুঁজে নিয়ে উপভোগ করুন প্রিয় খাবার।
