

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্টাইলিশ ডিজাইন, ফুল ডিজিটাল মিটার, উন্নত সাসপেনশন ও নির্ভরযোগ্য পারফরম্যান্সে প্রতিদিনের যাতায়াতে ছুটে চলার নির্ভরতায় নতুন অভিজ্ঞতা। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) বাংলাদেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিদিনের যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করতে নতুন বাজারে এনেছে হোনডা শাইন-১০০ ডিএক্স।
নতুন মডেলটিতে যুক্ত হয়েছে আকর্ষণীয় নতুন গ্রাফিক্স, ফুল ডিজিটাল মিটার, ৫-ধাপ সমন্বয়যোগ্য রিয়ার সাসপেনশন, হোন্ডার উন্নত Enhanced Smart Power (eSP) প্রযুক্তিসম্পন্ন ১০০ সিসি ইঞ্জিন এবং Combi Brake System (CBS)। দেশের সব Honda Exclusive Authorized Dealer শোরুমে মোটরসাইকেলটি ১ লাখ ১৭ হাজার টাকা মূল্যে পাওয়া যাবে।
নতুন শাইন-১০০ ডিএক্সের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুসুমু মোরিসাওয়া বলেন, "মানুষের জীবনকে আরও গতিশীল করতে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও উচ্চমানের গতিশীলতার সমাধান পৌঁছে দেওয়াই হোন্ডার বৈশ্বিক লক্ষ্য। গ্রাহকদের চাহিদা পূরণে আমরা নিয়মিত নতুন মডেল, আধুনিক প্রযুক্তি, নতুন ফিচার ও আকর্ষণীয় রঙ নিয়ে কাজ করে যাচ্ছি।"
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন, "বাংলাদেশের কমিউটার মোটরসাইকেল বাজারে হোন্ডা সবসময়ই গ্রাহকদের নির্ভরযোগ্যতা, আরাম ও কম পরিচালন ব্যয়ের সমন্বিত সমাধান দিয়ে আসছে। নতুন শাইন-১০০ ডিএক্স উন্নত প্রযুক্তি, চমৎকার মাইলেজ, সহজ নিয়ন্ত্রণ এবং আরামদায়ক রাইডিং অভিজ্ঞতার মাধ্যমে বিশেষ করে শহর, মফস্বল ও গ্রামীণ এলাকার দৈনন্দিন যাতায়াতের জন্য একটি আদর্শ মোটরসাইকেল হিসেবে নতুন মানদণ্ড তৈরি করবে।"
নতুন শাইন-১০০ ডিএক্সে রয়েছে হোন্ডার নতুন প্রজন্মের ১০০ সিসি eSP ইঞ্জিন, যা উন্নত জ্বালানি সাশ্রয়, মসৃণ পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। দীর্ঘ ও আরামদায়ক সিট, সহজে মাটিতে পা রাখার উপযোগী সিট উচ্চতা, ৫-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন, দীর্ঘ হুইলবেস এবং উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স বিভিন্ন ধরনের সড়কে আরও স্থিতিশীল ও আরামদায়ক রাইড নিশ্চিত করে।
নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। মোটরসাইকেলটিতে রয়েছে Combi Brake System (CBS), যা ভারসাম্যপূর্ণ ব্রেকিং নিশ্চিত করে। পাশাপাশি টিউবলেস টায়ার, শক্তিশালী ফ্রেম এবং মজবুত গ্র্যাব রেইল চালক ও আরোহীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য আরও বাড়িয়েছে।
আধুনিক ফিচারের মধ্যে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার, যেখানে জ্বালানির পরিমাণ, মাইলেজ, ট্রিপ মিটার ও সময়সহ প্রয়োজনীয় তথ্য সহজেই দেখা যাবে। নতুন গ্রাফিক্স, অ্যালয় হুইল এবং ক্রোম ফিনিশ Muffler cover মোটরসাইকেলটির প্রিমিয়াম লুককে আরও আকর্ষণীয় করেছে।
নতুন হোনডা শাইন-১০০ ডিএক্স লাল, কালো ও ধূসর—এই তিনটি রঙে দেশের সব Honda Exclusive Authorized Dealer শোরুমে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের জন্য রয়েছে ২ বছর বা ২০ হাজার কিলোমিটার (যেটি আগে হবে) ওয়ারেন্টি এবং ৫টি ফ্রি সার্ভিস।
গ্রাহকরা দেশের যেকোনো Honda Exclusive Authorized Dealer (HEAD) শোরুমে গিয়ে নতুন শাইন-১০০ ডিএক্স সম্পর্কে জানতে ও কিনতে পারবেন।
