

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রদর্শনী ‘সেইফকন ২০২৬’।
সেভর এক্সপোর আয়োজনে ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলা এই মেলায় ‘বিল্ডএক্স ২০২৬’ সহ আরও কয়েকটি আন্তর্জাতিক প্রদর্শনীও সম্পন্ন হয়েছে।
এতে অংশগ্রহণ করেছে ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের প্রিমিয়াম হোটেল প্রকল্প ‘সল্ট বে’ ও ‘ইডেন বে’ দর্শনার্থীদের সামনে উপস্থাপন করছে।
আয়োজকরা জানিয়েছেন, এই মেলাটি দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
একই ভেন্যুতে আয়োজিত এই প্রদর্শনীতে বিভিন্ন খাতের দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের পণ্য, সেবা ও প্রকল্প তুলে ধরছে। এতে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি ব্যবসায়িক সম্প্রসারণের সম্ভাবনাও তৈরি হচ্ছে।
মেলাটি ইতোমধ্যে বিনিয়োগ, ব্যবসায়িক সংযোগ এবং নতুন সম্ভাবনা তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ইতিবাচক সাড়া ফেলেছে।
মন্তব্য করুন
