সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাকির হোসেনকে সরিয়ে ডেপুটি গভর্নর হলেন আনিসুর রহমান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম
বাম দিক থেকে মো. আনিছুর রহমান এবং মো. জাকির হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত
expand
বাম দিক থেকে মো. আনিছুর রহমান এবং মো. জাকির হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে অবসরে যাওয়া নির্বাহী পরিচালক মো. আনিসুর রহমানকে ডেপুটি গভর্নর পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ৮ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. জাকির হোসেন চৌধুরীর অবশিষ্ট নিয়োগের মেয়াদ জনস্বার্থে বাতিল করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

অন্য প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২, এর আর্টিকেল ১০ (৪) অনুযায়ী মো. আনিছুর রহমানকে তার বর্তমান পদ (নির্বাহী পরিচালক) থেকে স্বেচ্ছায় অবসরগ্রহণ ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী তিন বছর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নতুন নেতৃত্ব যুক্ত হলো। তবে সরকার জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup