সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুখবর দিল ইসলামী ব্যাংক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৯:৪১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সাম্প্রতিক পরিস্থিতিতে আমানত নিয়ে উদ্বিগ্ন হয়ে যেসব গ্রাহক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিভিন্ন সঞ্চয় ও আমানত হিসাব মেয়াদপূর্তির আগেই (প্রি-ম্যাচিউর) ভেঙেছেন, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে ব্যাংকটি। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আগামী সাত কর্মদিবসের মধ্যে হিসাব পুনরায় চালু করলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে আরোপিত সব ধরনের খরচ ও আর্থিক ক্ষতি মওকুফ করা হবে।

সোমবার (১৫ জুন) ব্যাংকের এক বিশেষ নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, ১ জুন থেকে ১৫ জুন ২০২৬ সময়ের মধ্যে যেসব গ্রাহক MTDRA, MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম্যাচিউর অবস্থায় বন্ধ বা নগদায়ন করেছেন এবং এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে একই ধরনের হিসাব পুনরায় চালু করতে পারবেন।

ব্যাংক জানিয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় এসব গ্রাহকের ক্ষেত্রে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে যে খরচ, চার্জ বা আর্থিক ক্ষতি হয়েছে, তা সম্পূর্ণ মওকুফ করা হবে। পাশাপাশি হিসাবগুলোকে নতুন হিসাব হিসেবে নয়, বরং চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে। ফলে গ্রাহকরা আগের আমানতের ধারাবাহিক সুবিধা ফিরে পাবেন।

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে কিছু গ্রাহক আতঙ্কিত হয়ে তাদের আমানত তুলে নিয়েছিলেন। ইসলামী ব্যাংকের এ সিদ্ধান্ত সেই গ্রাহকদের জন্য একটি ইতিবাচক বার্তা। এর মাধ্যমে গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার চেষ্টা করা হচ্ছে।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের অযথা গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট শাখা ও ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

ব্যাংকটির কর্মকর্তারা মনে করছেন, গ্রাহকবান্ধব এ উদ্যোগের ফলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে ক্ষতিগ্রস্ত অনেক গ্রাহক পুনরায় তাদের আমানত হিসাব চালু করতে আগ্রহী হবেন এবং এতে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Belgium VS Egypt
Scheduled
16 Jun, 01:00 AM
VS
World Cup