বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আকুর বিল পরিশোধের পর কমলো দেশের রিজার্ভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:৫৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর বিদেশি মুদ্রার মজুত বা রিজার্ভ কমেছে। এবার মার্চ-এপ্রিল সময়ের জন্য আকুর বিল পরিশোধ করা হয়েছে ১৫১ কোটি ৪৯ লাখ ডলার। এতে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কমে হয়েছে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলার।

রোববার (১০ মে) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে গত ৭ মে শেষে মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে।

আকুর বিল পরিশোধের পর বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

এর আগে, গত জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের আকুর বিল ছিল ১৩৬ কোটি ৮৭ লাখ ডলার।

গত নভেম্বর-ডিসেম্বর সময়ের আকুর বিল ছিল ১৫৩ কোটি ডলার। সেপ্টেম্বর-অক্টোবরে পরিশোধ করা হয় ১৬১ কোটি ডলার। তার আগের দুই মাসে ১৫০ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup