সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চলতি অর্থবছরে প্রবাসী আয়ের রেকর্ড বৃদ্ধি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০২:২২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে মোট ২২ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ দশমিক ৪০ শতাংশ বেশি।

রোববার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ১ হাজার ৮৪৯ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩৯৬ কোটি ৪০ লাখ ডলার।

সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার।

জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা কোনো নির্দিষ্ট অর্থবছরের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন