বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২.৪ শতাংশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসের ২৫ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ২২.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক (বিবি) এ তথ্য প্রকাশ করে।

তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ২ হাজার ৭৯২ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ২৮১ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা ২২ হাজার ২২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৮ হাজার ২৪২ মিলিয়ন মার্কিন ডলার।

অপরদিকে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪৯ শতাংশ। এর আগের অর্থবছর ২০২৩-২৪ এ অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিল ৫.৭৮ শতাংশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Bosnia-Herz VS Qatar
52'
2 - 1
29' Kerim Alajbegovic
34' Sultan Al-Brake
42' Hassan Al-Haydos
World Cup