মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৮:৪৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে তিন লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার কিনতে দুই হাজার ৬৯৫ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৭৭ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

একই সঙ্গে উচ্চ দামে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন এবং মুরাই খালের ওপর ভেল্লাপাড়া সেতু নির্মাণে সাত কোটি আট লাখ ৪৬ হাজার ৮০৮ টাকা ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সার কেনার মধ্যে রয়েছে ৭০ হাজার টন ইউরিয়া, এক লাখ ১৫ হাজার টন এমওপি, এক লাখ ২০ হাজার টন ডিএপি এবং ৬০ হাজার টন টিএসপি।

সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস থেকে ৪০ হাজার টন ইউরিয়া কিনতে ব্যয় হবে ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি কিনতে ব্যয় হবে ১৬৬ কোটি ৪৩ লাখ টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন