

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, সরকার ভোজ্যতেলের দাম বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেয়নি
তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ব্যবসায়ীদের একতরফাভাবে দাম বাড়ানোর অধিকার নেই, এবং সরকার প্রয়োজনে বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, গত ১৩ অক্টোবর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণের ঘোষণা দেয়।
তাদের দাবি ছিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সমন্বয় করা হয়েছে।
ঘোষণায় বলা হয়, বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ৬ টাকা বেড়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিন ৮ টাকা বেড়ে ১৭৭ টাকা, পাঁচ লিটারের বোতল ২৩ টাকা বেড়ে ৯৪৫ টাকা এবং খোলা পাম তেল লিটারপ্রতি ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়।
দাম বৃদ্ধির কার্যকারিতা ধরা হয় ১৪ অক্টোবর থেকে।
তবে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানে আগের দামেই তেল বিক্রি হচ্ছে।
অন্যদিকে, তেলের দাম বাড়ানোর ঘোষণায় ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
মন্তব্য করুন
