শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুব্ধ ক্রেতা, তবুও বাড়ল ভোজ্য তেলের মূল্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ এএম আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:১২ এএম
expand
ক্ষুব্ধ ক্রেতা, তবুও বাড়ল ভোজ্য তেলের মূল্য

দেশের ভোজ্যতেল বাজারে আবারও বেড়েছে দাম এ কারণে ক্রেতাদের মধ্যে ক্ষুব্ধ দেখা যায় তবুও দাম বেড়েই চলছে। বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারে মূল্য বাড়ানো হয়েছে ৬ টাকা, আর পাম অয়েলে এক লাফে ১৩ টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নির্ধারিত দামে, এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য হবে ১৯৫ টাকা। যা আগে ছিল ১৮৯ টাকা। একইসঙ্গে পাম অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা প্রতি লিটার, যা আগে ছিল ১৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, আমদানি ব্যয় ও পরিশোধন খরচ বিবেচনায় এনে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে বলেও জানানো হয়।

ভোজ্যতেল ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হলেও, বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে—এই দামবৃদ্ধির অনুমোদন এখনো মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। তবে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এই নতুন দাম নিয়ে আলোচনা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন।

তিনি বলেন, বৈঠকে মূল্য পুনর্নির্ধারণের বিষয়ে কথা হয়েছে ঠিকই, তবে এখনও মন্ত্রণালয়ের লিখিত সম্মতি দেওয়া হয়নি। তার আগেই ব্যবসায়ীরা নতুন দাম কার্যকর করার কথা জানিয়ে দিয়েছেন।

এর আগেও চলতি বছরের আগস্ট মাসে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন ব্যবসায়ীরা। তারা লিটারে ১০ টাকা বৃদ্ধির প্রস্তাব দিলেও বাণিজ্য মন্ত্রণালয় মাত্র ১ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছিল। এতে অসন্তুষ্ট হয়ে ব্যবসায়ীরা তখন নতুন দাম কার্যকর না করে অপেক্ষা করেন। অবশেষে নতুন বৈঠকের পর এই সর্বশেষ দামবৃদ্ধির সিদ্ধান্ত আসে।

বোতলজাত এক লিটার সয়াবিন তেল: ১৯৫ টাকা (আগে ছিল ১৮৯ টাকা)

বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেল: ৯৪৫ টাকা (আগে ছিল ৯২০ টাকা)

খোলা সয়াবিন তেল: ১৭৭ টাকা প্রতি লিটার (আগে ছিল ১৬৯ টাকা)

খোলা পাম অয়েল: ১৬৩ টাকা প্রতি লিটার (আগে ছিল ১৫০ টাকা)

এই হিসাবে বোতলজাত পাঁচ লিটারের সয়াবিন তেলের দাম ২৫ টাকা বেড়েছে এবং খোলা সয়াবিনে লিটারপ্রতি দাম বেড়েছে ৮ টাকা।

বাজারে নতুন এই মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নিয়ে কথা বলেন সিটি গ্রুপের পরিচালক (করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) বিশ্বজিৎ সাহা।

তিনি জানান, ভোজ্যতেলের দাম সমন্বয়ের জন্য আমরা অনেক আগেই মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছিলাম। কয়েকবার বৈঠকও হয়েছে। আন্তর্জাতিক বাজার ও শুল্ক-পরিশোধন ব্যয় বিবেচনায় নিয়েই দাম নির্ধারণ করা হয়েছে। নিয়মিতভাবে দাম আপডেট করা হলে বাজারে অস্থিরতা থাকবে না।”

সর্বশেষ গত এপ্রিল মাসে সরকারিভাবে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছিল। তখন বোতলজাত সয়াবিনে লিটারে ১৪ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল ১৮৯ টাকা

পাঁচ লিটারের বোতল বেড়ে ৯২০ টাকা হয়েছিল

খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়ে ১২ টাকা পরে আগস্ট মাসে, আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রেক্ষিতে খোলা পাম অয়েলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেই সুবিধা বেশিদিন স্থায়ী হয়নি। আবারও বেড়েছে দুই ধরনের তেলের দাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন