শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার দামে নতুন রেকর্ড, ভরি কত?

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫০ পিএম
expand
সোনার দামে নতুন রেকর্ড, ভরি কত?

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৬১৮ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন দামে এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম কার্যকর হবে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়, ২১ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৩ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকায়।

সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৬ হাজার ২০৫ টাকায়, ২১ ক্যারেট ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৮০২ টাকায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন