

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে একাধিক মোটরযান মালিকদের জন্য পরিবেশ সারচার্জ বহাল রাখার প্রস্তাব দিয়েছে সরকার। কোনো ব্যক্তির নামে একাধিক গাড়ি নিবন্ধিত থাকলে নির্ধারিত হারে অতিরিক্ত সারচার্জ দিতে হবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাব অনুযায়ী, ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি গাড়ির জন্য ২৫ হাজার টাকা সারচার্জ নির্ধারণ করা হয়েছে। ১৫০০ সিসির বেশি থেকে ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াট পর্যন্ত গাড়ির ক্ষেত্রে ৫০ হাজার টাকা, ২০০০ সিসির বেশি থেকে ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াট পর্যন্ত ৭৫ হাজার টাকা, ২৫০০ সিসির বেশি থেকে ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াট পর্যন্ত ১ লাখ ৫০ হাজার টাকা এবং ৩০০০ সিসির বেশি হলে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার টাকা সারচার্জ দিতে হবে।
তবে একাধিক গাড়ির ক্ষেত্রে সর্বনিম্ন সারচার্জ প্রযোজ্য একটি গাড়ি এই হিসাবের বাইরে থাকবে। অর্থাৎ, সর্বনিম্ন হারে সারচার্জযোগ্য গাড়িটি বাদ দিয়ে বাকি সব গাড়ির ওপর পরিবেশ সারচার্জ প্রযোজ্য হবে।
নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সারচার্জ আদায় করবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।
